কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির


পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে এগিয়ে আসার জন্য কর আইনজীবীসহ দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাওয়ায় আজকাল সমাজে অপরাধ প্রবণতা খুব বেড়ে গেছে। এটা খুবই দুঃখজনক যে, শিশু হত্যার মতো ঘটনা ঘটছে, গোটা একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের প্রত্যেকটা মানুষকে এসকল অপরাধ প্রতিরোধ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষায় সোচ্চার হতে হবে।
রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি আরও বলেন, ‘দীর্ঘদিন পরে দেশ পুনরায় গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে রক্ষা করা। আমরা যেন গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আবার সরে না যাই।’ তিনি বলেন, ব্যক্তিনির্ভর শাসন কাঠামো থেকে সরে এসে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচিত সরকারকে সময় দিতে হবে।
সাক্ষাৎকালে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান বার এসোসিয়েশনের নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে জমি বরাদ্দের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
সাবেক সভাপতি মো. আব্দুল মতিন দেশের কর আইনজীবীদের প্রশিক্ষণ, সমস্যা ও সুবিধাদি দেখার জন্য ট্যাক্সেস বার কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিনিধিদলের সদস্য বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন আহমেদ দেশের ৪২ হাজার কর আইনজীবীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি কর আইনজীবীদের ফোরামকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের রাজস্ব আহরণে কর আইনজীবীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় যারা আয়কর দেওয়ার যোগ্য তারা যেন আয়কর দেন তা নিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি কর আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)বিস্তারিত পড়ুন


