সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আফ্রিকান মাগুর মাছসহ ব্যবসায়ী আটক ॥ ভ্রাম্যমান আদালতে জরিমানা, মাছ নিধন

সাতক্ষীরার কলারোয়ায় নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন ডাইবেটিক হাসাপাতালের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে ট্রাকভর্তি মাছসহ ব্যবসীয়কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও মাছ নিধনের নির্দেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছ নিয়ে যশোর দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছে। এরপর তাৎক্ষনিক মৎস্য কর্মকর্তার নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ওই স্থানে অভিযান চালিয়ে ওই ট্রাক ভর্তি মাছসহ ব্যবসায়ী আনারুল ইসলামকে আটক করে।
আটক ওই ব্যবসায়ী উপজেলার ব্রজবক্স গ্রামের মোরশেদ আলীর ছেলে।

পরে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মাছগুলো নিধনের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা ও পুলিশ কর্মকর্তাগন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন