বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সোনাবাড়িয়া সোনার বাংলা ডিগ্রি কলেজ মিলনায়তনে দ্য কার্টার সেন্টারের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সততা সংঘের সদস্য, সংঘের উপদেষ্টা ও দুপ্রক সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল। দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলামের সভাপতিত্বে ও মুখ্য আলোচনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন তাসকিন, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সহ-সভাপতি কাজী শামসুর রহমান, সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও শিক্ষক উৎপল কুমার সাহা, সোনার বাংলা ডিগ্রি কলেজের সততা সংঘের উপদেষ্টা সভাপতি ও অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, সদস্য সহকারী অধ্যাপক শেখ আব্দুর রহিম এবং ক্রীড়া শিক্ষক মো. জাকির হোসেন মাহমুদ, অভিভাবক সদস্য মাওলানা গোলাম কবির, দ্য কার্টার সেন্টার সাতক্ষীরার সদর, তালা, আশাশুনি ও কলারোয়া উপজেলা ফ্যাসিলিটেটর জাহিদা জাহান মৌ, নাজমা খাতুন, আছমা খাতুন ও লিমা সেন। বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ সম্পর্কে সচেতন হতে হবে।

একই সঙ্গে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত সততা ও নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

ওরিয়েন্টেশনে মানবাধিকার, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, তথ্য অধিকার আইন এবং এসব আইনের প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে একটি জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষামূলক বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের একটি অংশে আলোচক ও পূর্ণ সঞ্চালকের দায়িত্ব পালন করেন দ্য কার্টার সেন্টারের প্রোগ্রাম অফিসার নাজমুন নাহার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক