মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলা তে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ উপলক্ষে উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় উপজেলা হলরুমে উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২-১৪ বছর বয়সী ছেলে মেয়ে দের আটটি ইভেন্ট ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২ মে ২০২৬ শুভ উদ্বোধন করবেন সিলেট।
সেই লক্ষ্যে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সভাপতিত্বে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১২-১৪ বছরের খেলোয়াড়দের অন- লাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। সেই বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিস কে গুরুত্ব দিয়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যেই চিটি মেইলে প্রেরণ করা হয়েছে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ এপ্রিল সকাল থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে ৮টি ইভেন্টে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। খেলোয়াড় বাছাইয়ের জন্য বিভিন্ন উপ- কমিটি গঠন করা হয়েছে। সরকারি আধিকারিকসহ স্থানীয় প্রাক্তন কৃতি খেলোয়াড়দের নিয়ে বাছাই কমিটি গঠন করা হয়েছে।

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন ও কলারোয়া পাবলিক ইনিস্টিউটে মার্শাল আর্ট, দাবা, কলারোয়া উপজেলা পরিষদ পুকুরে সাঁতার ইভেন্টের বাছাই কার্যক্রম পরিচালিত হবে।

সভায় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপি সিনিয়র সহ.সভাপতি মোস্তফা আখলাককুর রহমান শেলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, মোহাম্মদ রমজান আলী, জিএম সালাহউদ্দিন, শেখ শাহজাহান আলী শাহিন, কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, ফুটবল কোচ সাঈদ আলী, মাসউদুল ইসলাম মাসুদ, মার্শাল আর্টের কাজী শাহিন, রাশেদুজ্জামান ইমন, ক্রিকেট কোচ নাজমুল হাসনাঈন মিলন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউআরসি মো. মুসা, মহিলা বিষয়ক কর্মকতা, পলাশ মজুমদারসহ কলারোয়া উপজেলা পরিষদ কর্মকর্তাবৃন্দ ও উপজেলা সকল ক্রীড়া সংগঠক। এছাড়াও মিডিয়া কমিটি গঠন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব