শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে ওসির মতবিনিময় সভা

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টায় কলারোয়া বাজারস্থ বাজার ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে সমিতির সভাপতি আলহাজ্ব মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলিমুল রহমানের পরিচালনায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তাইজুল ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, আশফাকুর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক দীলিপ কুমার অধিকারী চান্দু, দপ্তর সম্পাদক মো. হাসান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, প্রচার সম্পাদক আলহাজ্ব শাহজাহান আলী, সহ-প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমেদ, ক্রীড়া সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন, সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, মামুনুর রশিদ লাল্টু, শেখ আশরাফুল হোসেন, আনারুল ইসলাম নচু, মেহেদী হাসান, আমজাদ হোসেন, আব্দুল মোমিন, আবুল হোসেন, আব্দুল গফুর মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি রফিকুল ইসলাম, ‘সুন্দর ব্যবহার বংশের পরিচয়। বিধায় আমরা সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবো। ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ না করে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। মানুষের যেনো কষ্ট না বাড়ে। বাজারে প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙাতে হবে।’

বাজারে চুরি, ছিনতাই ঠেকাতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে পরামর্শ দেন ওসি।

এসময় তিনি গরু, ছাগল ও বকরীর গোশতের দামসহ সরকার কর্তৃক নির্ধারিত মূল্য বাস্তবায়ন পূর্বক ডাল, চিনি, ছোলাসহ গার্মেন্টস সামগ্রীর দাম যেন আকাশচুম্বী না হয়, সেই ব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাগণের সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন।

এ ব্যাপারে পুলিশ প্রশাসনও তৎপর থাকবে বলে জানান ওসি রফিকুল।

এর আগে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত