শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে সম্পাদকসহ ৩পদে বিজয়ী যারা

কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আ. করিম, যুগ্ম সম্পাদক পদে শামছুর রহমান লাল্টু ও অর্থ সম্পাদক পদে শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সোমবার এ নির্বাচনের ভোটগ্রহণ কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ভোটার সংখ্যা ছিলো ৬১৯ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ৫২৯ জন। উপস্থিতির শতকরা হার ৮৫.৪৬।

ব্যবস্থাপনা কমিটির ১২টি পদের মধ্যে মাত্র ৩টি পদে সরাসরি নির্বাচনের মাধ্যমে কর্মকর্তা নির্বাচিত হয়।
এতে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সরসকাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক এসএম আব্দুল করিম ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ। এসএম আব্দুল করিম ৩৭৩টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপর প্রার্থী আব্দুল আজিজ ১৫১ ভোট পান।
যুগ্ম সম্পাদক পদে দমদম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক শামসুর রহমান লাল্টু ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। এই পদে অপর প্রার্থী সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হুদা ২৫২ ভোট পেয়ে পরাজিত হন।
অর্থ সম্পাদক পদে দমদম মাধ্যমিক বিদ্যালয়ের শফিকুল ইসলাম ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হন এবং অপর প্রার্থী কলারোয়া মডেল হাইস্কুলের শিক্ষক আবিদুর রহমান ২৫১ ভোট পেয়ে পরাজিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কলারোয়া উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আ.বারী ও ফজলুল হক।

উল্লেখ্য, ইতোমধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল ইসলাম, সহ-সভাপতি ধানদিয়া ইউনিয়ন ইনস্টটিউশনের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বনি আমিন, মহিলা সম্পাদিকা কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভীন, দপ্তর সম্পাদক কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষক ইব্রাহীম হোসেন ও কার্যনির্বাহী সদস্য বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষক শফিকুল ইসলাম।
এদিকে আরো ৩টি পদে কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় না করায় পরবর্তীতে আলোচনার মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করা হবে বলে জানা যায়।

এস এম আবদুল করিম

শামসুর রহমান লাল্টু

শফিকুল ইসলাম

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত