শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শাকে হারিয়ে কলারোয়ার জয়

কলারোয়ার চন্দনপুরে মুজিব জন্ম শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ার চন্দনপুরে মুজিব জন্ম শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে স্থানীয় আর এন প্রগতি ক্রীড়া সংঘের উদ্যোগে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেনের সহযোগিতায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুস্তম আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ.লীগ নেতা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, অনু-১৯ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় কলারোয়ার এম আর ফাউন্ডেশন ফুটবল দল ও শার্শার কাটুরিয়া ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়।

খেলা শুরুর ২৮ মিনিটে কলারোয়ার ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় ইমরান প্রথম গোল করেন।
বিরতির পর দ্বিতীয়ার্ধের ৮ ও ২৬ মিনিটে কলারোয়ার ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সুমন ২টি, ১২ মিনিটে ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল্লাহ ও ১৪ মিনিটে শার্শার ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় চঞ্চল ১টি করে গোল করেন।
ফলে নির্ধারিত সময়ে কলারোয়া ৪-১ গোলে শার্শাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

খেলা পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মিয়া মো. ফারুক হোসেন স্বপন ও মোশারফ হোসেন। চতুর্থ রেফারি ছিলেন সুমন হোসেন।

ধারাভাষ্য ছিলেন ও উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বায়েজিদ হোসাইন, শেখ শাহজাহান আলী শাহীন ও জিয়াউর রহমান।

বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। দীর্ঘদিন পর চন্দনপুরে এরূপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজকদের শুভেচ্ছা জানান স্থানীয়রা ও দর্শকরা।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত