সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচার হওয়া ৩০ জনকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে হস্তান্তর

বিভিন্ন সময় ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের হওয়া শিশুসহ ৩০ বাংলাদেশী নারী-পুরুষকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। ভারতে নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনারের সহযোগীতায় এরা দেশে ফেরার সুযোগ পায়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিদের চাপাইনবাবঞ্জ, কক্সবাজার, মাগুরা, খুলনাসহ বিভিন্নজেলার বাসিন্দা।
ফেরত আসাদের বেনাপোল থেকে যশোর রাইটস এর পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, আমরা ও মহিলা আইনজীবি সমিতিসহ কয়েকটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করেন। এবং তাদেরকে যশোর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরো জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। এরা ৩ থেকে ৫ বছর পর্যন্ত ভারতের জেলে ছিলো। পরবর্তীতে সে দেশের বিভিন্ন বেসরকারী এনজিও সংস্থা তাদের কে জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদেরকে ট্রাভেল পারমিটের আজ দেশে ফেরত ফেরত পাঠিয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বিভিন্ন প্রলোভনে পড়ে এসব নারী, শিশুরা পাচারের শিকার হয়েছিল। তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বিভিন্ন এনজিও সংস্থা গ্রহন করেছে।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ