সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চাঞ্চল্যকর আলফাজ হত্যা মামলার তিন আসামী কারাগারে

কলারোয়ার চাঞ্চল্যকর আলফাজ হত্যা মামলার তিন আসামীকে কারাগারে পাঠিয়ে আদালত। নিহত আলফাজ দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের সাহাদ আলীর পুত্র। বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো: রাকিবুল ইসলাম তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামীরা হলেন, কলারোয়ার দক্ষিণসোনাবাড়িয়া গ্রামের গোলাপ রহমানের পুত্র ছলেমান, ইসমাল রহমান এবং চাঁদ আলী মোল্ল্যার পুত্র আব্দুর রহমান।

জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের গোলাপ রহমানের পুত্র ছলেমান গংয়ের সাথে আলফাজের পরিবারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে আসামীরা গত ৩০ জুলাই ২০১৯ আলফাজ (২০) বাড়িতে একা অবস্থানকালিন আনুমানিক রাত ৯টার দিকে বাড়িতে হামলা করে। এসময় ছলেমানের নেতৃত্বে তার ভাই ইসমাইল, আব্দুল গণি, স্ত্রী খালেদা, পুত্র নাজমুল ও আব্দুর রহমান গাছ কাটা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আলফাজকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই রাতেই আলফাজ মারা যান।

এঘটনায় আলফাজের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ১৯৩/১৬ নং মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। ইতোমধ্যে থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে চার্জশীটও দিয়েছেন।

মামলার আসামীরা দীর্ঘদিন পলাতক ছিলো। ৭ অক্টোবর গোপনে ৬ আসামীর মধ্যে ৩ আসামী হাজির হয়ে আত্মসমর্পনপূর্বক জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাকী তিন আসামী নাজমুল ও গণি পলাতক রয়েছে এবং খালেদা জামিনে মুক্তি লাভ করেন।

মামলার বাদী নিহতের বড় ভাই আলতাফ হোসেনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল