রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে

কলারোয়ায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আ.লীগের বিক্ষোভ

কলারোয়ায় স্বাধীনতার পরাজিত শক্তি উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল তিনটার দিকে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌরাস্তা মোড়ের গোলচত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) ও শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান তুহিন, আ.লীগ নেতা ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমিনুল ইসলাম লাল্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর হামলা ও ভাঙচুর অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমরা এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। কলারোয়ার মাটিতে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের কোন আস্তানা থাকবে না।
বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্যের উপর যাতে কেউ হামলা না করতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত