সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসদরের বেহাল রাস্তায় ভোগান্তি আর দূর্ঘটনা

যশোর-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে বিচুলিভর্তি ইঞ্জিনভ্যান যাচ্ছে। কলারোয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার উপরেই গেলো উল্টে। কারণ সেখানে রাস্তার মাঝে বিশাল গর্ত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে গর্তে হাটু সমান পানি। পানি জমে থাকায় দেখে বোঝার উপায় নেই সেখানকার গর্ত। পরপরই মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিও গেলেন পড়ে।

এমনইভাবে কলারোয়া পৌরসদর তথা উপজেলা সদরের রাস্তার বেহাল দশায় ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীররা। ঘটছে প্রতিনিয়ত ছোটখাটো দূর্ঘটনা।

ভুক্তভোগীরা জানিয়েছেন, শুধু বাসস্ট্যান্ড নয়, হাইস্কুল মোড় থেকে থানার সামনে পর্যন্ত যশোর-সাতক্ষীরা মহাসড়কের বর্তমানের এমন নাজুক, বিধ্বস্ত খারাপ অবস্থা কেউ দেখে নি। পায়ে হেঁটে চলতে গেলেও পড়ে যাওয়ার উপক্রম হয়। এ সড়কের গোপীনাথপুর মোড় থেকে কাজিরহাট এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক নাকি অন্য কিছু বোঝা যায় না। কোল্ডস্টোরেজ মোড়ের লাকি ফিসের সামনে, বাসস্ট্যান্ড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে রাস্তা যেনো রাস্তা নেই।

একই অবস্থা কলারোয়া পৌরসভাসহ আভ্যন্তরীণ রুটের রাস্তা গুলোও।
বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে পুরো হাসপাতাল রোডটির অবস্থা ভয়াবহ। অনেকেই এই রাস্তাটির নাম দিয়েছেন ‘ডেলিভারি রোড’। কারণ হিসেবে তারা বলছেন, প্রসূতি নারী এই রাস্তা দিয়ে যাতায়াত করলে তার ডেলিভারি হয়ে যেতে পারে!!
শহীদ মিনার মোড় থেকে গরুহাট মোড়, পুরাতন খাদ্য গোডাউন রাস্তাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তার করুণ দশা। নতুন বা সংস্কার করা রাস্তাগুলো ২/১ বছর যেতে না যেতেই চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

বিভিন্ন ইউনিয়নের রাস্তার চেয়ে তুলনামূলক উপজেলা সদরের রাস্তাগুলো খানাখন্দে পরিণত হয়েছে।
রাস্তার অবস্থার অবনতিতে শুষ্কের সময় ধূলা আর বৃষ্টির সময় কাদাপানিতে একাকার হয়ে যায়। প্রতিনিয়ত দু’একটি দূর্ঘটনা ঘটতেই থাকে।

ভুক্তভোগীরা আরো জানান, বৃষ্টি হলেই যেন মনে হয় রাস্তা সমান। কিন্তু ওই সমান ভেবেই চলার পথে গর্তে পড়ে দূর্ঘটনা ঘটছে।

বাসস্ট্যান্ডের কয়েকজন দোকানদার ও স্থানীয় এলাকাবাসী জানান, রাস্তা খারাপ দীর্ঘদিন। প্রায় এমন ছোটখাটো দূর্ঘটনার দৃশ্য দেখা যায়।
সংবাদ প্রকাশ হলে ইট-খোয়া ফেলে রাস্তা মেরামতের যতসামান্য কর্মযজ্ঞতা দেখা যায়। কিছুদিন পরে যে অবস্থা ছিলো তাতেই ফিরে যায়।’

এদিকে, দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, খুব দ্রুত যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়ার খারাপ অংশ নতুন ভাবে তৈরি করা হবে। কিন্তু সেটার আলোর মুখ এখনো দেখা যায়নি। ঈদুল আজহার পরে সংস্কার কাজ শুরু হতে পারে বলে জানা গেছে।

উপজেলা সদরের রাস্তাগুলো অবিলম্বে মেরামত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন ভুক্তভোগীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম