সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চাঞ্চল্যকর কুদ্দুস হত্যা মামলার আসামি দুই গ্রামপুলিশ গ্রেপ্তার

কলারোয়ায় চাঞ্চল্যকর গোলাম কুদ্দুসকে পিটিয়ে হত্যা মামলার আরো ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুইজন-ই উপজেলার চন্দনপুর ইউনিয়নের গ্রামপুলিশ, স্থানীয়ভাবে যারা চৌকিদার হিসেবে পরিচিত।
উভয়ের বাড়ি ওই ইউনিয়নের হিজলদী গ্রামের ফকির পাড়ায়।
তারা হলেন- শ্রী চন্দ্র স্বর্ন দাসের পুত্র ওই মামলার ৩নং আসামি শ্রী অশোক দাস (৪০) ও মাধব দাসের পুত্র মামলার ৪নং আসামি দিলিপ দাস (৪০)।

রবিবার গ্রেপ্তারদের সাতক্ষীরার বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলদী এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

উল্লেখ্য, গত ১৭ জুলাই তুচ্ছ ঘটনায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের দ্বারা পিটুনির শিকার হন উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের গোলাম কুদ্দুস (৪৭) ওরফে বোম্বে কুদ্দুস। পরে অসুস্থাবস্থায় ২১ জুলাই সকালে তিনি মারা যান। তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী ফিরোজা থানায় মামলা (নং-২০) করেন। ওই দিনই পুলিশ মামলার ১নং ও ২নং আসামিকে আটক করেন। তারা হলেন- নিহতের প্রতিবেশি গৃহবধূ মৌসুমি খাতুন ও তার দেবর মনিরুল ইসলাম মনির।
আর ২৫ জুলাই গ্রেপ্তার হলেন দুই গ্রামপুলিশ তথা চৌকিদার।

নিহত কুদ্দুস হিজলদী ফকিরপাড়ার মৃত জোহরআলী হোসেনের ছেলে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়