সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাউকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি- সবার প্রতিই আমাদের সমান দায় রয়েছে। আমরা জনগণের প্রতিনিধি। মানুষকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশার ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা দিয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে সরকারের একার পক্ষে শতভাগ সফলতা অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এডিস মশার জন্মস্থল যেমন ফুলের টব, টায়ার, নারিকেলের খোসা, ছোট কনটেইনারে জমে থাকা পানি- এসব পরিষ্কার রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। অনেক সময় বাড়ির ভেতরে ঢুকে কাজ করতে দেওয়া হয় না। এক্ষেত্রে গণমাধ্যম ও সচেতন মহলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ থেকে আরও পুরোদমে খাল-নালা, ডোবা ও নর্দমা পরিষ্কার এবং ওষুধ ছিটানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব, স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করে গণসচেতনতা বাড়ানো হবে। প্রয়োজনে পরবর্তী ধাপে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, তবে সরকার প্রথমে জনগণকে উদ্বুদ্ধ করার পথেই এগোতে চায়।

স্বাস্থ্যখাতে চলমান ১৮০ দিনের কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার একা সব করতে পারে না। তবে আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত মাত্রায় কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি পূরণে শিগগির স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরি- ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, মিডওয়াইফ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, নেগেটিভ চিন্তা দিয়ে শুরু করা ভালো নয়। আমরা ইতিবাচকভাবে কাজ শুরু করেছি। কোথাও সমস্যা হলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। জনগণের দ্রুত সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণে সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা চেষ্টা করছি। সফলতার জন্য দোয়া ও সহযোগিতা চাই।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী