শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। পরে দুই পক্ষের শুনানি শেষে আদালত থাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক পরিকল্পনা মন্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি উনার শারীরিক অবস্থা ভালো না। আদালত সব কিছু বিবেচনা করে তাকে কারাগারে পাঠান।

বাদী পক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, আজকে সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে যৌথবাহিনী সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ