শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারিগর যত উন্নত হবে, প্রোডাক্ট তত ভালো হবে: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, শিক্ষকেরা হলেন মানুষ গড়ার কারিগর। এই কারিগররা যত উন্নত হবে, তাঁরা তত ভালো প্রোডাক্ট বানাতে পারবে। অর্থাৎ দেশের জন্য তাঁরা দক্ষ ও মানসম্মত নাগরিক তৈরি করতে পারবে।

রোববার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে অনলাইন ক্লাসের জন্য ‘অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতার মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হতে হয় মুক্ত মনা। এই মুক্ত মন নিয়ে তারা দেশের জন্য কিছু মুক্তমনা মানুষ তৈরি করেন।

যবিপ্রবির শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় তৈরি করি, যেখানে বঙ্গবন্ধুর আদর্শ-চিন্তা-চেতনার লালন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য দিনরাত যে নিরলস পরিশ্রম করছেন, যেন তার প্রতিফলন হয়। বিশ্ববিদ্যালয় থেকে এমন গ্রাজুয়েট তৈরি করতে হবে- যারা চাকরি চাইবে না, মানুষকে চাকরি দেবে।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, অনলাইনে খুব দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের ক্লাসও শুরু করা হবে। এ জন্য প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেন তাঁরা যথাযথভাবে এ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়টি বুঝাতে পারে।

তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন একাডেমিক কার্যক্রম থেকে বাদ না পড়ে এ জন্য অন্তভূর্ক্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। সব শিক্ষার্থী যেন একাডেমিক কার্যক্রমের মধ্যে থাকে, সে জন্য করোনা পরিস্থিতির পর শ্রেণিকক্ষের বাইরে অনলাইনেও ক্লাস কার্যক্রম চলবে।

যবিপ্রবির কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিবের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোঃ মেহেদী হাসান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ নাসিরী ও ড. মোঃ আলম হোসেন বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া যবিপ্রবির ২৬টি বিভাগের অর্ধশতাধিকের বেশি শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

এডুকেশন টেকনোলজি অ্যান্ড রিসার্চ সেন্টার (ইটিআরসি) দুজন বিশেষজ্ঞ অনলাইনে ক্লাস নেওয়ার পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ দেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত