কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয় যুবকেরা। এতে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বালিয়াডাঙ্গা-নওয়াবেকী সড়কের রহমতপুর হাটখোলা থেকে সংকরকাটি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা এবং রহমতপুর হাটখোলা থেকে মধ্য রহমতপুর হয়ে সংকরকাটি ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ইটসলিংসহ কাঁচা রাস্তা সাময়িকভাবে চলাচল উপযোগী হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী যুবকদের উদ্যোগে দুই দফায় তিন দিন ধরে এ সংস্কারকাজ করা হয়। এতে অর্ধশতাধিক যুবক স্বেচ্ছাশ্রম দেন। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় রাস্তা দুটিতে ইটের খোয়া, মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে সংস্কারকাজ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী দলের সদস্য মো. শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন ও মাহাদী বলেন, রাস্তা দুটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতেরও এটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন ধরে রাস্তাগুলো বেহাল থাকায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছিল। তাই আপাতত হেঁটে ও যানবাহনে চলাচলের উপযোগী করতে নিজেদের উদ্যোগে সংস্কার করা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
রহমতপুর শাপলা সংঘের সভাপতি হাবিবুর রহমান বলেন, রাস্তা দুটি সংস্কারে প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। যুবক ও গ্রামবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও এখনো প্রায় অর্ধেক অর্থের ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে তিনি বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, গ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শাপলা সংঘ এবং স্থানীয় তরুণ-যুবকেরা বিভিন্ন উন্নয়নমূলক ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নিয়েছেন। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যুষিত রহমতপুরের গুরুত্বপূর্ণ এ দুটি সড়কসহ এলাকার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।
স্থানীয়দের দাবি, যুবকদের স্বেচ্ছাশ্রমে আপাতত দুর্ভোগ কিছুটা কমলেও রাস্তা দুটির স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে টেকসই সংস্কার বা পাকা করার ব্যবস্থা করা জরুরি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন


