রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের শেখ জহুরুল হক অডিটরিয়ামে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০২৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহান।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভীন, সিনিয়র শিক্ষক রবিন চন্দ্র লস্কার, ব্রজেন মন্ডল, সুব্রত সরকার, শংকরী ঘোষ,স্বপ্না রানী সরকার, সহকারী শিক্ষক আব্দুর রহমান, রুকসানা আক্তার, প্রসেনজিৎ রায়, দেবপ্রসাদ পালিত ও শাহিনুজ্জামান প্রমূখ।

পরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন দশম শ্রেণীর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা হযরত আলী।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পিত্তিরাজতলা জামে মসজিদের জমি সংরক্ষণ ও চলাচলের পথ নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেনবিস্তারিত পড়ুন

  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার