বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): ” শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাশ।

সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলী, বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দৈনিক দৃষ্টিপাত কালিগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার কালিগঞ্জ ব্যুরো প্রধান মো: শিমুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার, ব্রজেন কুমার মন্ডল, সুব্রত সরকার।

সমাবেশে বক্তারা বলেন আপনার সন্তানকে সুশিক্ষার জন্য আপনাকে সচেতন হবে। নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য অভিভাবক-শিক্ষক সমাবেশের মাধ্যমে তাদের দুর্বল দিক গুলো চিহ্নিত করতে হবে। এছাড়াও বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে মো: ফারুক হোসেন, সবুজ হোসেন, শিমু বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃংখলা এবং প্রধান শিক্ষকের দক্ষ পরিচালনার প্রশংসামুলক বক্তব্য প্রদান করেন। এসময় তিন শতাধিক অভিভাবক, গণমাধ্যম কর্মী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা