রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ রফিকুল বারী রফুর বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ’র অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিএম আতিকুর রহমানের স্ত্রী শাহানারা পারভীন ও শ্রী বুদ্ধদেব মন্ডলের স্ত্রী অর্চনা মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া ওই অভিযোগের অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট প্রেরণ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ রফিকুল বারী রফু ভুক্তভোগী শাহানারা পারভীন ও অর্চনা মন্ডলের ভিজিডি’র কার্ড দুইটি নিয়ে নেয়। এরপর তারা জোগসাজসে ভুক্তভোগীদের কার্ড থেকে চাল উত্তোলন করে নিজেরাই আত্মসাৎ করছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীরা তাদের কার্ড ফেরত চাইলে চেয়ারম্যান ও মেম্বার বিভিন্ন ছল চাতুরি করে। কখনো বলে আপনাদের চাল এক সাথে দেব, আবার কখনও বলে আপনাদের কার্ড হারিয়ে গেছে। বর্তমানে ভুক্তভোগীরা গবীর অসহায় হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে বলে অভিযোগে বলেন তারা।

এসব ব্যাপারে চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম জানান, শাহানারা ও অর্চনা মন্ডল আর্থিকভাবে স্বচ্ছল। সে জন্য উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সুপারিশে তাদের কার্ড দু’টি বাতিল করে নতুন দুইজনকে দেওয়া হয়েছে। বিষয়টি ইউএনও মহোদয়ও অবগত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমতাবস্থায় অসহায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু