বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইছামতি নদী থেকে বালু উত্তোলনের আড়ালে মাদক ব্যবসা, বিলীন হচ্ছে দেশের ভূখন্ড

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ইছামতি নদী থেকে বালু উত্তোলনের আড়ালে চলছে রমরমা মাদক ব্যবসা। এর ফলে নদীতে বিলীন হচ্ছে দেশের ভূখন্ড। স্থানীয় শেখ সাব্বির আহমেদ ও কুদ্দুস গাজী গং বালু উত্তোলনের পাশাপাশি এই মাদকের রমরমা ব্যাবসা চালাচ্ছে।

সরজমিনে দেখা যায়, কালিগঞ্জ উপজেলার বিজিবি ক্যাম্প শোলপুর বিওপি হতে তিন কিলোমিটার দক্ষিণে ও শূন্য লাইন হতে দেড়’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর চকগোবিন্দপুর দমদমিয়া নামক স্থানে ও খানজিয়া ক্যাম্প থেকে দুই’শ গজ উত্তরে সীমান্ত শুন্য লাইন থেকে এক’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর খানজিয়া নামক স্থানে স্থানীয় বেসামরিক প্রশাসনের অনুমতি নিয়ে শেখ সাব্বির আহমেদ ও কুদ্দুস গাজী ও তাদের সহযোগীরা বালু উত্তোলনের পাশাপাশি মাদকের রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে।

এর ফলে স্থানীয় পরিবেশ-প্রতিবেশ হুমকির মুখে পড়ছে। অন্যদিকে বালু উত্তোলনের আড়ালে মাদক ব্যাবসায়িদের কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। বিলীন হতে চলেছে বাংলাদেশের ভূখণ্ড, দেশ হারাচ্ছে সীমানা। বালু উত্তোলনের আড়ালে চলছে চোরাকারবারীদের মাদক ব্যবসা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই রুট নিরাপদে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। বালু ভর্তি কার্গো ও ট্রলার এবং বাল্ক হেডে করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নিয়ে আসছে কোটি কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ বিভিন্ন মাদকদ্রব্য।

একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই এলাকার দুটি বালুমহল বাতিলসহ তাদের অনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন বডার গাড বাংলাদেশ, ১৭ বিজিবি ও জেলা প্রশাসন।

এদিকে, ওই বালুমহলের স্বত্তাধীকারি শেখ সাব্বির আহমেদ ও কুদ্দুস গাজীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়েছে। লাইসেন্সের স্বত্তাধিকারী শেখ সাব্বির আহমেদ তৈ পিতা ইয়াসিন আলির নামে নাজিমগঞ্জ বাজারের বিপরীতপার্শ্বে কালিগঞ্জ পুরাতন বাজার নদী সংলগ্ন একটি (আফগারি) মদের লাইসেন্সের দোকান আছে।

সাব্বির আহমেদের নামে সাতক্ষীরা জেলা প্রশাসক কাযার্লয় থেকে তার নামে বালুমহলের লাইসেন্স রয়েছে বালুমহল ডাকার জন্য সাব্বির আহমেদের নামে ডাক থাকলেও ব্যবসা চালায় কুদ্দুস গাজী ও হাতকাটা রনি।

উল্লেখ্য: বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি ১৯৭৫ অনুযায়ী সীমান্তে শূন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ ডেজার মেশিনের মাধ্যমে প্রতিনিয়ত বালু উত্তোলনের কারণে ইছামতি নদীর আশেপাশের এলাকায় এবং বেড়িবাধের ক্ষয়ক্ষতি ও হুমকির সম্মুখীন হতে হচ্ছে।

এদিকে, বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে নদী হতে বালু উত্তোলনের ফলে বেড়িবাধ ভাঙছে। চলাচল করতে সাধারণ মানুষ দুর্ভোগের সম্মুখীন হচ্ছে এবং সীমান্ত এলাকায় বিজিবি অপারেশনাল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা ব্যাহত হচ্ছে।

অন্যদিকে নদীর গভীরতা বৃদ্ধি পেয়ে নদীর স্রোতের দিকে পরিবর্তন হওয়ায় বেড়িবাধ ভেঙে যাচ্ছে।নদীর পাড় ভাঙ্গনের ফলে ভারতের পার্শ্ব চর সৃষ্টি হচ্ছে এবং আন্তর্জাতিক সীমারেখা হারিয়ে যাচ্ছে।

ইছামতি নদীর পাড় ভেঙে বাংলাদেশের জমি নদী গর্ভে বিলীন হওয়ার ফলে সীমান্ত শূন্য রেখা বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এবং বাংলাদেশের ভূখণ্ড হ্রাস পাচ্ছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বিজিবি টহল দল কর্তৃক প্রতিপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ ও অপারেশনাল কার্যক্রম পরিচালনায় অসুবিধা সৃষ্টি হচ্ছে। যে কারণে বিজিবি সহ স্থানীয় জনসাধারণের দুর্ভোগ এবং আশেপাশে এলাকার ও স্থাপনা সমুহের সম্ভাব্য সকল হুমকি ও ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বিষয়টি বিবেচনা করে জরুরি ভিত্তিতে বালু উত্তোলন বন্ধ ও বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিভিন্ন দপ্তরে বডার গাড বিজিবির পক্ষ থেকে ও স্থানিয়ভাবে এবং প্রশাসনিক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী