মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে খাস জমি দখল নিতে ভূমিহীনদের উপর সন্ত্রাসী হামলায় আহত- ১০

কালিগঞ্জে চেয়ারম্যানের পোষ্য ক্যাডার সন্ত্রাসী হাবিবুল্লা, হাবিবুর, রেজাউল রুহুল কুদ্দুস গংরা উপজেলা প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু ব্যবসার জন্য সরকারি খাস জমিতে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ভূমিহীনদের বেধড়ক পিটিয়ে ১ বৃদ্ধা সহ ১০ জন মহিলাকে রক্তাক্ত জখম করেছে। ওই সময় ভূমিহীন মহিলাদের পাল্টা প্রতিরোধে গলগেসিয়া নদী সাতরে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের পাশে গলগেসিয়া নদীর চরে বসবাসকারী ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পে।

সন্ত্রাসী হামলায় আহতরা হল, কালিকাপুর গ্রামের মৃত কোরবান গাজীর পুত্র আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ৮০ বছরের বৃদ্ধা কাওসার গাজী, মৃত কাওসার গাজীর স্ত্রী সফুরা খাতুন( ৫৫) সিরাজুল ইসলাম এর স্ত্রী রহিমা খাতুন (৩৩) আব্দুল মজিদের স্ত্রী জামিলা বেগম( ৩৫) শেখ আজগর আলীর স্ত্রী তাসলিমা খাতুন (৩০) মোস্তফা গাজীর স্ত্রী ফরিদা খাতুন (২৮) খোকনের স্ত্রী পারভিন বেগম (৩৯) শাহাবাজ গাজীর স্ত্রী জহুরা খাতুন( ৪৮) আব্দুল গাফফারের স্ত্রী ফাহিমা খাতুন (৫০) এবং মনিরুজ্জামান চৌকিদারের স্ত্রী হালিমা খাতুন (৩৮)।

আহতদের উদ্ধার করে হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ভূমিহীন পুরুষ সদস্যরা ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন ইট ভাটায় কাজ করতে যাওয়ার সুযোগে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

শুক্রবার সকাল ১০টার সময় সরেজমিনে ঘটনা স্থলে গেলে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ভূমিহীন সফুরা, সাজিদা, রহিমা খুকুমণি সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, কালিকাপুর গ্রামে গলঘেসিয়া নদীর চরে চরভরাটি সরকারি খাস জমিতে৩৫/৪০ টি ভূমিহীন পরিবার দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করে আসছে। আশ্রয়ন প্রকল্পের সামনে প্রায় বিঘা জমি প্রকল্পের জন্য ফেলানো ছিল।

উক্ত জমি দখল নিয়ে অবৈধ বালুর ব্যবসা করার জন্য দখলের পায়তারা চালিয়ে আসছিল। সেই সুবাদে পূর্ব পরিকল্পিতভাবে গত শুক্রবার ভোর আনুমানিক ৬টার সময় কালিকাপুর গ্রামের হারেজ সরদারের পুত্র চেয়ারম্যানের পোষ্য ক্যাডার হাবিবুল্লাহ সরদার, মৃত মোজাম ঢালির পুত্র হাবিবুর রহমান ঢালী, তালতলা গ্রামের পিতামৃত নাসির আলী বিশ্বাসের পুত্র রেজাউল বিশ্বাস এবং কালিকাপুর গ্রামের ইউসুফ গুনিনের পুত্র রাহুল কুদ্দুসের নেতৃত্বে পার্শ্ববর্তী থানা আশাশুনি হতে ২০/৩৬ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী দল এনে ভূমিহীনদের জমি দখলের জন্য তাদের উপর বেধড়ক লাঠিচার্য ও পিটিয়ে আহত করে।

ওই সময় তাদের ডাক চিৎকারে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী নারী, শিশুরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসী বাহিনী নদী সাঁতরিয়ে পার হয়ে চলে যায়।

তারা আরো জানান, উক্ত জমি চিরস্থায়ী বন্দোব্যবস্থা পাওয়ার জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানিয়েছেন তাছাড়াও আশ্রায়ন প্রকল্পের জমি যাহাতে যে দখল না হয় সে কারণে দখল ঠকাতে জয়পত্র কাটি ভূমি অফিসের তহশিলদার জালাল উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড এবং জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে বসবাসকারী ভূমিহীন ও এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু