শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে কালিগঞ্জে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সদরের ফুলতলা মোড় এলাকা থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলতলা মোড়ের পাশে শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক মিলন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. মো.শহিদুল আলম।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মিলন কুমার ঘোষ ও ব্যাংক কর্মকর্তা রনজিৎ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় প্রমুখ।

ধর্মীয় আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি শ্রী সঞ্জয় চক্রবর্তী।

এ সময় জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসিত সেন, পূজা উদযাপন পরিষদের নেতা ইউপি সদস্য বরুণ কুমার ঘোষসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা