বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জমি-জমার বিরোধে সংঘর্ষ, আহত ২০

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে চলাচলের পথ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারী) ভোরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে ইয়াকুব আলী গাজী ও একই গ্রামের মাহবুবুর রহমান গাজী গংদের মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে গুরুতর আহত হয়ে শ‌্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছে এয়াকুব গংদের মানপুর গ্রামের আব্দুল খা‌লেক গাজীর ছে‌লে ইয়াকুব আলী (৫৩), ইয়াকুর আলীর ছে‌লে মনিরুল ইসলাম (২৮), মৃত ছদর গাজীর ছে‌লে আব্দুল ক‌রিম গাজী (৬৫), ইয়াকুব আলীর ছে‌লে শামীম হো‌সেন মুন্না (২৪), ফজলু গাজী ছে‌লে জুল‌ফিকার (২৮), আল মামুন হো‌সেন (২৪), নুর হক মোড়লের ছে‌লে হাসানুজ্জামান বাবু (২৪), জ‌লিল গাজীর স্ত্রী রেহানা খাতুন (৩৫)।
এছাড়া অপরপক্ষ মাহবুব গংদের গুরুতর আহত হয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রয়েছে মানপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মেহেদী হাসান (২৪), মৃত বেলায়েত গাজীর পুত্র নজরুল ইসলাম (৪৫), তার ভাই শফিকুল ইসলাম (৫০), মৃত ইসহাক আলীর পুত্র আব্দুর রাজ্জাক (৭৫), মৃত বেলায়েত গাজীর পুত্র সিরাজুল ইসলাম (৫৫), আব্দুল হকের স্ত্রী শাকিলা বেগম (৩৫), শফিকুল ইসলামের পুত্র জয়নগর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র রিফাত হোসেন, আব্দুল বারী গাজীর পুত্র গোলাম মোস্তফা (৪০)।

ইয়াকুব গংদের হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল ইসলাম জানান প্রতিপক্ষের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। যার সূত্র ধরে গত রাত্রে ৩ টার দিকে তারা ভাড়াটিয়া বাহিনী দ্বারা জোর পূর্বক তাদের ফলজ ও বনজ বৃক্ষ কেটে দেয় এবং তাদের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যায় খবর পেয়ে দ্রুত এগিয়ে গেলে প্রতিপক্ষরা তাদেরকে রড, দা, শাবল, লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে রক্তাক্ত যখম করে ফেলে রেখে চলে যায় ।

অপরপক্ষ মাববুব গংদের হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম জানান তাদের সঙ্গে একই গ্রামের ইয়াকুব গংদের সঙ্গে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার ভোরে তারা যাতায়াতের পথ বন্ধ করে দেয়। পথ বন্ধ করার প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে ইয়াকুব আলীর গংরা ৬/৭ জনের একটি গ্রুপ হাতে অতর্কিতভাবে আক্রমণ করে কুপিয়ে, পিটিয়ে রক্তাক্ত জখম করে। গ্রামবাসী তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ ঘটনার রিপোর্ট লেখা পর্যন্ত কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে উভয় পক্ষ জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন