বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ পালন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন এ কালিগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে উপজেলার মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (২৩ জুলাই) বেলা ১১ টায় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এ সময় উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে গণভবন লে কে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য চাষ কে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার শুভ সূচনা করেছিলেন। ওই সময় বঙ্গবন্ধু ভবিষ্যৎবাণী করেছিলেন মাছ হবে এ দেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন কারী সম্পদ।

তারই ধারাবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মৎস্য বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ সফল হয়েছে। মৎস ও মৎস্যজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য ২০২০ -২১ অর্থবছরে ৭৬, ৫৯২ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৮ হাজার ৮৯কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। কালীগঞ্জ উপজেলায় ১৫ হাজার হেক্টর জমিতে বাগদা চিংড়ি চাষ হচ্ছে।

মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে কর্মসূচির মধ্যে আজ অর্থাৎ ২৪ জুলাই রবিবার বেলা এগারো টায় ব্যানার, ফেস্টুন নিয়ে ‍ শোভাযাত্রা। বেলা সাড়ে ১১ টার সময় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। ২৫ জুলাই বেলা ১১টার সময় প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে রতনপুর ইউনিয়নের শিব বাড়িতে মতবিনিময় সভা। ২৬ জুলাই উপজেলা বিভিন্ন বাজারে এবং নদীতে চিংড়িতে পুষবিরোধী এবং অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা। ২৭ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি পানি পরীক্ষা। ২৮ জুলাই সুফল ভুগি মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান। ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের শেষ দিনে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষনা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত