বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে দুর্ধর্ষ চুরি, ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লক্ষ টাকা লুট

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অসুস্থতার সুযোগে দুর্ধর্ষ চোরচক্র রাতের অন্ধকারে ঘরে থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউপির কালিকাপুর গ্রামের মাওলানা শাহাবাজ আলী শেখ মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ সময় বাড়িতে ছিলেন তাঁর ছেলে মেহেদী হাসান শিমুল ও পুত্রবধূ। তাঁরা বাবার কক্ষ তালাবদ্ধ রেখে পাশের কক্ষে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঘুমিয়ে পড়েন।

বুধবার (৭ মে) ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতেই তাঁদের চোখে পড়ে চাঞ্চল্যকর দৃশ্য। ঘরের জামাকাপড় আঙ্গিনায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত তাদের বাবার শয়নকক্ষে গিয়ে দেখতে পান, আসবাবপত্র এলোমেলো ভাংচুর করা-জামাকাপড় ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়ানো। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে রক্ষিত প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা এবং মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবারের দাবি, চোরচক্র পরিকল্পিতভাবে বাড়ির মালিকের অসুস্থতার সুযোগ নিয়েছে। ধারণা করা হচ্ছে, চেতনানাশক প্রয়োগ করে বাড়ির সদস্যদের অচেতন করে তারা প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে এবং জানালার গ্রিল খুলে ভেতরে ঢুকে নির্বিঘ্নে লুটপাট চালিয়ে চলে যায়।

ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনেরবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন