মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে বিভিন্ন স্থানে টহল

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ হচ্ছে কী না- তা দেখভালে মাঠে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

গত ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৩৯ দিনের জন্য মাঠে সার্বক্ষনিক থাকবেন। আচরণ বিধি লংঘন বা পরিস্থিতির অবনতি হলে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী আচরন বিধিমালা প্রতিপালনে টহল চলমান রাখতে কালিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কে ও মোটর সাইকেল গ্যারেজে জনগনকে নির্দেশনা দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলী।

এসময় তিনি নির্বাচনী বিধিমালা মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করে বলেন, জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলায় সকলকে নির্দেশনা দিয়েছি। জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারের ব্যানার ও ফেস্টুন লাগাতে পারবে।

তিনি আরো বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা মোতাবেক প্রচার সামগ্রী অপসারণের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন