রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পলিথিনের বিকল্প ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সাথে অ্যাডভোকেসি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিনের বিকল্প ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সাথে অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য শেখ খায়রুল আলম।

বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের সদস্য ফাতেমা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক জহুরা পারভীন, মুসলিমা খাতুন, নুরুল আলম, হোসেন আলী, আনোয়ারুল ইসলাম, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, ক্বারী আব্দুর রহমান, আবু মুসা, রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রজেক্ট মোবিলাইজার কানিজ শাইমা, বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের ফিরোজ আহমেদ, আসাদুর রহমান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই পলিথিনের ব্যবহার বন্ধে শাস্তির বিধান করলেও ব্যবহার বন্ধ করা যায়নি। বর্তমান সরকার পলিথিন ব্যবহার বন্ধ করার বিধান জারি করলেও সেটি মানা হচ্ছে না।
কেনিয়া সরকার কারো হাতে পলিথিন দেখলেই গ্রেপ্তার করার বিধান জারি করেছিল। আয়ারল্যান্ড সরকার পলিথিন ব্যাগের ব্যবহার কমাতে বাড়তি কর আরোপ করেছে। পর্তুগাল, স্পেনও এ ধরনের পদক্ষেপ নিয়েছে। উগান্ডার বিমানবন্দরে পলিথিনসহ কাউকে পেলে তাকে গ্রেপ্তার করার বিধান রাখা হয়েছিল, কিন্তু পলিথিনের বিকল্প জানা না থাকায় তা বেশি দিন বাস্তবায়ন করা যায়নি।

বাংলাদেশ পলিথিনের বিকল্প তৈরি করে সাড়া ফেলার পর এখন বৃহৎ পরিসরে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারলে সোনালি ব্যাগ দিয়েই বিশ্ববাজার দখল করা সম্ভব বলে বক্তারা বলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার