শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির সরঞ্জাম চুরির মামলায় আটক ২

কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির মামলায় মূল হোতা আরিজুল ইসলাম (২৫) এবং চোরাই মাল কেনার অপরাধে ভাংড়ি ব্যবসায়ী মেরাজ হোসেন (২২) নামে ২ জনকে আটক করে পুলিশের সোপাদ্ করা হয়েছে।

উক্ত ঘটনায় কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে থানায় ১টি মামলা দায়ের করেছে।

সাতক্ষীরা কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস হতে প্রায় ট্রান্সফরমারের বিভিন্ন মূল্যবান নাট, তার, রড সহ অন্যান্য সামগ্রী চুরি হচ্ছিল।

গত বুধবার (১৯ অক্টোবর) রাতে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস থেকে মূল হোতা আরিজুল বৈদ্যুতিক সরঞ্জাম, নাট, তার, রড চুরি করে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ভাংড়ি ব্যবসায়ী মিয়ারাজ হোসেনের নিকট বিক্রি করে। পরে মিয়া রাজ হোসেনের ভাংড়ি মালের ভিতরে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালামাল পেয়ে তাকে আটক করে পল্লী বিদ্যুৎ অফিসে নেওয়া হয়। সেখানে তার জিজ্ঞাসাবাদে বিক্রেতা মূলহোতা আরিজুলের নাম বললে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। থানায় আটককৃত চোর আরিজুল ইসলাম উপজেলার মমরেজ পুর গ্রামের শেখ এজাহার আলীর পুত্র এবং ভাংরি ব্যবসায়ী মিয়ারাজ হোসেন পানিয়া গ্রামের শামসুর রহমানের পুত্র।

এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, আটককৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন