শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ফেন্সিডিলসহ পাচারকারি গ্রেপ্তার

পরিবহনযোগে ঢাকায় পাচারকালে ভারতীয় ৪৮ বোতল ফেনসিডিলসহ এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হিজলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম নিজামউদ্দিন ওরফে রাসেল (২৪)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বারীর ছেলে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক জিয়াত আলী জানান, ফেনিসিডিলর একটি বড় চালান শ্যামনগর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে সহকারি উপপরিদর্শক তারককে নিয়ে তিনি রবিবার সকাল সাড়ে আটটার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের হিজলা মোড় এলাকা থেকে ঢাকাগামি সুমন ডিলাক্স (সুপার ডিলাক্স ঢাকা মেট্রো-ব-১৫-৬৪০৮) পরিবহনটি থামানো হয়। পরিবহন অবস্থানকারি নিজামউদ্দিন ওরফ রাসেলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পরিবহনের ব্যাংক রাখা তিনটি বান্ডেলে ৪৮ বোতল ফিনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় নিজামউদ্দিনকে।

জিজ্ঞাসাবাদে নিজামউদ্দিন জানায়, জনৈক হাফিজ শ্যামনগরের ভৌড়ার মোড় থেকে তাকে ফেনসিডিল দেয়। ওই ফেন্সিডিল তাকে ঢাকায় পৌঁছে দিলে পাঁচ হাজার টাকা দেওয়া হতো। এর আগে সে কয়েকবার হাফিজের ফেন্সিডিল ঢাকায় নিয়ে গেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় সহকারি উপপরিদর্শক তারেক বাদি হয়ে নিজামউদ্দিন ওরফে রাসেলসহ দু’জনের নাম উল্লেখ করে রবিবার দুপুরে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
নিজামউদ্দিনকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত