বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ১ জানুয়ারী সংগঠনটি ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ করায় সোমবার (২২ জানুয়ারী) সকালে উপজেলা আনসার ভিডিবি কার্যালয়ের হলরুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

এসময় তিনি বলেন, আজ বিন্দু সিন্ধুতে পরিণত হয়েছে। দেশের পিছিয়ে পড়া নারী ও জলবায়ু নায্যতার দাবিতে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। তারা উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষ বিশেষ করে নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি মাননীয় প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এর কাছ থেকে ‘‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’’ মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর কাছ থেকে ‘‘ক্লাইমেট চ্যাম্পিয়ান অ্যাওয়ার্ড’’ সহ একাধিক জাতীয় ও আন্তজার্তিক পুরষ্কার অর্জন করে এ অঞ্চলের সুনাম অর্জন করেছে বলে জানান তিনি।

সংগঠনের প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা নুর ইসলাম, প্রেসক্লাবের সদস্য ফজলুল হক, রিপোর্টার্স ক্লাবের সদস্য হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক