শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্মতিতে বিয়ে!

কালিগঞ্জে মেয়েকে অপহরণের দায়ে জামাইকে জেলে পাঠালো শশুর!

সাতক্ষীরার কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে পলাশ তরফদার (২৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের জয়নাল তরফদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, আসামি পলাশ তরফদার ইউনিয়নের মানপুর গ্রামের মেয়ে ও একই এলাকার মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রীকে (১৪) বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি ওই মাদ্রাসা ছাত্রী তার বাবাকে জানালে মাদ্রাসা ছাত্রীর পিতা অভিযুক্ত পলাশ তরফদারের পরিবারকে জানালে সে আরও উত্তেজিত হয়।

একপর্যায়ে গত ২৭ মে সকালে ওই মাদ্রাসা ছাত্রী বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে আসামি পলাশ তরফদার মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে মাদ্রাসা ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার সূত্রধরে উপ-পরিদর্শক তারিকুল ইসলাম মঙ্গলবার সকালে উপজেলার মৌতলা এলাকায় অভিযান চালিয়ে আসামি পলাশকে আটকসহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৮ জুন) বেলা ১টার দিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে আসামি পলাশ তরফতারের বড় ভাই রাজগুল হাসান জানান, ২০২০ সালের ২৩ সেপ্টম্বর তার ছোট ভাই পলাশের সাথে পারিবারিকভাবে মাদ্রাসা ছাত্রীর বিয়ে হয়। মেয়ের বয়স কম হওয়ায় দুই পরিবার একসাথে এফিডেভিট করে বিয়ে সম্পন্ন করে। বিগত ৪ মাস আগে তার ছোট ভাইয়ের শ্বশুর ও শাশুড়ি জামাই পলাশের কাছ থেকে ব্যবসায়ীক কাজ ও দেনা পরিশোধের কথা বলে এককালিন ৭০ হাজার টাকা ধার নেয়। যা ৩/৪ মাসের মধ্যে পরিশোধ করার কথা ছিলো।
কিন্তু নির্ধারিত সময়ে টাকা শোধ না করে উল্টো জামাই ও তার মেয়েকে পিটিয়ে জখম করে।
এরপর গত ১ জুন মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন (যার নম্বর-সিআর-২৩০) এবং ওই দিন সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনও করেন।
এরপর শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে অপহরণ মামলা দায়ের করে। ওই মামলায় তার ভাইকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল