বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের চূড়ান্ত মুহূর্তে এ দিনে বাঙ্গালীদের মেধাশূন্য করতে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধ ও বাঙালির ইতিহাসের এই দিনটি পালন করতে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলো যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে একটি শোভাযাত্রা ডাকবাংলা মোড়ে অবস্থিত বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভ বধ্য ভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদনে অংশনেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসেনে আরা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাকিব হোসেন ও আমির হামজা সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস,এম গোলাম ফারুক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু