শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জে পবিত্র মাহে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাঠুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্ঠা ও জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। প্রধান অতিথি মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে সততা, নিষ্ঠা এবং কুরআন ও রমাদানের শিক্ষাকে বাস্তব জীবনে অনুশীলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি এবং সাম্য মানবিক ও আদর্শ সমাজ বিনির্মানে অগ্রজ ভুমিকা পালনের আহবান জানান। প্রধান আলোচক বিগত ১৫ বছরের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ইসআমী মূল্যবোধের বৈশিষ্ট্য সম্পন্ন গল্প কবিতা বাদ দেওয়ার কঠোর সমালোচনা করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা শিক্ষক ফেডারেশনের উপদেষ্ঠা মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং সাবেক কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

কালিগঞ্জ উপজেলা শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুরুজ্জামান হাবিবী এবং মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্য আরিফুল ইসলামের ইসলামী সঙ্গীত পরিবেশন পরবর্তী বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল মাজিদ, মাধ্যমিক স্কুল পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সেমিনার ও ইফতার মাহফিলের আহবায়ক ও তারালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু দাউদ, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো: শরিফুল ইসলাম, কিণ্ডার গার্ডেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ এ আর আশকারী, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সহ-সভাপতি আ: মান্নান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান