মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শাশুড়ির ঝুলন্ত লাশ উদ্ধার, পুত্রবধূ আটক

সাতক্ষীরার কালিগঞ্জে আছিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার পুত্রবধু নিলুফা খাতুনকে (৩৫) আটক করেছে পুলিশ।

ঘটানাটি ঘটেছে রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে।

মৃত আছিয়া খাতুন পাইকারা গ্রামের মৃত মোকছেদ আলী কারিকরের স্ত্রী।

স্থানীয় সাইফুল ইসলাম জানান, বাহারাইন প্রবাসী আজগর কারিকরের স্ত্রী নিলুফা খাতুনের পার্শ্ববর্তী এক যুবকের সাথে পরকিয়া জড়িয়ে পড়ে। ওই যুবক প্রায় সময় তাদের বাড়িতে যেতো। এনিয়ে শ্বাশুড়ি আছিয়া খাতুন ও পুত্রবধু নিলুফার সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো। শনিবার (৪ সেপ্টেম্বর) পুত্রবধূর সাথে তার শাশুড়ির ঝগড়া হয়। এসময় নিলুফা তার শ্বাশুড়িকে মারধর করে। রবিবার সকালে আছিয়া খাতুনের ঘুম থেকে উঠতে দেরি দেখে নিলুফা তাকে ডাকাডাকি আরম্ভ করে। এসময় প্রতিবেশীরা এসে ঘরের ভিতরে ঢুকে আছিয়া খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরবর্তীতে স্থানীয়রা তার পুত্রবধুকে আটকে রেখে থানায় খবর দেয়।

আফজাল হোসেন নামে স্থানীয় একজন অভিযোগ করে বলেন, নিলুফা তার শ্বাশুড়িকে পিটিয়ে হত্যার পরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখতে পারে বলে ধারণা করছেন তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিলুফাকে আটক করা হয়েছে। এছাড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার