বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে সংসদীয় পদ্ধতিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ও একশান এইড’র অর্থায়নে উৎসবমুখর এই প্রতিযোগিতায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের দুই গ্রুপে ১০ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।

‘উপকূল অঞ্চলে জলবায়ূ অভিযোজন টেকসই বেড়ীবাঁধ রক্ষাকবজ’’ এ বিষয়ের আলোকে সরকারি দলে ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া সুলতানা, আরিফা খাতুন, সাদিয়া সুলতানা, মনুজান খাতুন ও অর্পা ঘোষ এছাড়া বিরোধী দলে ছিলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী তামিম হোসেন তুহিন, হুমায়ূন কবির, লিমা মনি, পূজা রাণী সরকার ও আজমল হোসেন। প্রতিযোগিতার সরকারি দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে বিরোধী দল। উভয় দলকে ক্রেস্ট, মেডেল ও সম্মানী প্রদান করা হয়।

প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। স্পিকার ছিলেন অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, একই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপদ ঘোষ ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য।

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক সদ্য জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে ও শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, ডাঃ মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বাবু প্রমুখ।

সিনিয়র শিক্ষক রবিন চন্দ্র লস্কার, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও দেবপ্রসাদ পালিত বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন।
প্রতিযোগিতা শেষে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ভুষিত হওয়ার বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত