শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে মোটরভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আজিজুর রহমান (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জ-তালতলা সড়কের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা প্রাইমারি স্কুলের সম্মুখে। নিহত আজিজুর রহমান উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের জাফর মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজুর রহমান তার ভাড়ায়চালিত মোটরভ্যান নিয়ে মুকুন্দমধুসূদনপুর চৌমুহনী এলাকা থেকে কালিগঞ্জ অভিমুখে আসছিল। হোগলা পাইমারি স্কুলের সামনে পৌছানোর পর দ্রুতগতির মোটরভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিবলী গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত আজিজুর রহমানকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। পরবর্তীতে মৃতদেহ হোগলা রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে রাখার পর নিহতের পরিবারের সদস্যরা সেখানে গেলে তার পরিচয় সম্পর্কে জানা যায়।

তবে চালক নিজের সিটে না বসে পিছনে একপাশে বসে দ্রুত গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক শফিউল ইসলাম ঘটনাস্থলে যেয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ থানায় নিয়ে আসেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হালিমুর রহমান বাবু সড়ক দুর্ঘটনায় মোটরভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা