বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি পৃথকভাবে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ডের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এমপি রবিউল বাশার হাসপাতালের মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি প্রতিটি বেডের রোগীর কাছে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি চিকিৎসকদের অসুস্থ রোগীদের উন্নত ও স্বাস্থ্যসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের আশপাশে জলাবদ্ধতা নিরসন, রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে পাবলিক যানবাহনের পার্কিং ব্যবস্থা এবং যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখেন সংসদ সদস্য। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া এবং হাসপাতালের বিভিন্ন অসমাপ্ত ও অরক্ষিত কাজ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডালিয়া আক্তার সাথী, চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খানসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে দাপ্তরিক কার্যক্রম ও সাধারণ মানুষকে দেওয়া সেবার বিষয়ে খোঁজখবর নেন। দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

পরিদর্শনের সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) শরিফুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন