শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

কালিগঞ্জ সড়ক দুর্ঘটনায় সন্তোষ শর্মা (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত উপেন্দ্রনাথ শর্মার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাজিমগঞ্জ বাজারে অবস্থিত শর্মা গ্লাস হাউস এর মালিক সন্তোষ শর্মা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভ্যানযোগে বাড়ি থেকে দোকানে আসছিলেন। নাজিমগঞ্জ-শীতলপুর ওয়াপদা সড়কে বিপরীতমূখী একটি ট্রাক তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পথচারীরা সন্তোষ শর্মাকে উদ্ধার করে তার সহোদর পল্লী চিকিৎসক তপন শর্মার চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে।

নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, সন্তোষ শর্মা অত্যান্ত সুমিষ্টভাষী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার বিকেলে বসন্তপুর শ্মশানে সন্তোষ শর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা