শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসীদের দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলের আদর্শ ও নীতির বাইরে কোন কিছু না করার পরামর্শ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহবান জানান।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুর এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও ড. মনিরুজ্জামান মনি।

এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নুরুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, জাতীয়তাবাদী কৃষকদলের নেতা এডভোকেট আব্দুস সালাম, জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক প্রভাষক খারুজ্জামান রঞ্জু, সাবেক উপজেলা যুবদলের সভাপতি নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্যাহ বাহার, মধুরেশপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, এনামুল হক এনাম, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল গফুর, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রফিকুল ইসলাম খোকন, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাফিজুর রহমান বাবু, সাবেক সদস্য সচিব হুমায়ুন কবির ডাবলু, রতনপুর ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম বাবু, মৌতলা ইউনিয়ন বিএনপির হাবিবুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নেতা তারিকুল হাসান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্রু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা