বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসীদের দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।

দলের আদর্শ ও নীতির বাইরে কোন কিছু না করার পরামর্শ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহবান জানান।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুর এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও ড. মনিরুজ্জামান মনি।

এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নুরুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, জাতীয়তাবাদী কৃষকদলের নেতা এডভোকেট আব্দুস সালাম, জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক প্রভাষক খারুজ্জামান রঞ্জু, সাবেক উপজেলা যুবদলের সভাপতি নজরুল ইসলাম নজু।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্যাহ বাহার, মধুরেশপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, এনামুল হক এনাম, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল গফুর, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রফিকুল ইসলাম খোকন।

ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাফিজুর রহমান বাবু, সাবেক সদস্য সচিব হুমায়ুন কবির ডাবলু, রতনপুর ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম বাবু, মৌতলা ইউনিয়ন বিএনপির হাবিবুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নেতা তারিকুল হাসান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্রু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ