শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৩৫ শ’ ভাতাভোগীর ভাতার টাকা তাদের মোবাইল নম্বর পরিবর্তন করে অন্য মোবাইল নম্বরে প্রেরণ করার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে বরখাস্ত করা হয়েছে।

গত ৩ নভেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব জাহাঙ্গীর আলম এক প্রজ্ঞাপনে এ সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন কালিগঞ্জে যোগদানের পর থেকে বিভিন্ন ভাতার টাকা অন্য নম্বরে চলে যাওয়ায় ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন ভাতাভোগীরা। অসহায় ভুক্তভোগীরা অফিসে এসে তাদের সমস্যার বিষয়টি জানালেও কোন সুরাহা হয়নি।

এক পর্যায়ে ভাতা না পেয়ে ভুক্তভোগীরা উপজেলা সমাজসেবা অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে সমাজসেবা অধিদপ্তরের একটি দল তদন্ত করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। সমাজসেবা অফিসের আইডি পাসওয়ার্ড সমাজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর নিয়ন্ত্রণে থাকার নিয়ম থাকলেও আইডি পাসওয়ার্ড তার অফিসের সকল স্টাফের সাথে শেয়ার করেন তিনি।

এভাবে পরিকল্পিতভাবে অসহায় দরিদ্র ৩৫০০ ভাতাভোগীর টাকা অন্য নাম্বারে প্রেরণ করা হয়। এই অপকর্মের সমাজসেবা কর্মকর্তার পাশাপাশি তার অফিসের কিছু স্টাফও জড়িত আছে বলে ধারণা করছেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা