রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাল নাগিনীর থাবা | এম এ কাশেম

কাল নাগিনীর থাবা
এম এ কাশেম

প্রধান শিক্ষক
বি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।


অপরাধীর হাতে আজ
ঝুলিছে ন্যায়ের দন্ড-
বঙ্গবন্ধুর সোনার বাংলায়,
শাসকের বেশে লুন্ঠন
করে চলেছেই ওরা-
নির্দয় অবলীলায়।

পাপের বোঝাকে
সামলাতেই ওরা-
হাতে তুলে নিয়েছে অস্ত্র,
ক্ষমতার দাম্ভিকতায়-
ন্যায়ের প্রতিভাকে তারা
উলঙ্গ করিতেই ব্যস্ত।

ধনকুবের মালকিন সেঁজে-
ধরাকে করছে তুচ্ছজ্ঞান
পর্দার আড়াঁলে কে তাদের
সাহস যুগিয়েছে?
জাতি আজ সন্দিহান!!

এমন বাংলাকে দেখতে
চাইনি- সুফিয়া-
রোকেয়া- সাখাওয়াত!
নারী হয়ে নারীর সম্মান
নিয়তই করে চলেছো
ধূলিসাত্!

তোমারা মানুষ!
ভাবতেই যেনো বিবেকে
লজ্জাবোধ হয়,
তোমাদেরই বিষবাষ্পে
সোনালি সূর্যের
আলোক রশ্মি যেনো-
মুখ লুকিয়েই রয়।

চাইনা-‐-
তোমাদের মতো
কাল নাগিনীর
বিষধর স্পর্শের ছোঁয়া-
সোনার বাংলার বটবৃক্ষে,
অগ্নিদগ্ধে বিলীন
হয়ে যাবে অমলিন-
করুন কন্ঠে সেদিন
উচ্চারিবে বারংবার,
ধিক্কার জানাবেই সেদিন
সত্যনিষ্ঠ বজ্রকণ্ঠের ধ্বনি-
সম্মুখে থাকবে না
আলোকবর্তিকা-
পাবে না পথ পালাবার।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হয়েছেনবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম