শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিছু দল প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে : তা‌রেক রহমান

কিছু রাজ‌নৈ‌তিক দল প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান। রোববার (৮ সে‌প্টেম্বর) বিকেলে কলা‌রোয়া হাইস্কুল ফুটবল মা‌ঠে উপ‌জেলা ও পৌর বিএন‌পি আ‌য়ো‌জিত বিশাল সমা‌বে‌শে ভার্চুয়া‌লি প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

‌তারেক রহমান ব‌লেন, প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে কিছু রাজ‌নৈ‌তিক দল বিভ্রান্ত হ‌য়ে কিছু কথা ব‌লেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব‌লেন, দে‌শের ভেত‌রে-বাই‌রে যারা কলকা‌ঠি নাড়‌ছে তারা চায় না দে‌শে গণতন্ত্র ফি‌রে আসুক। এক যু‌গেরও বে‌শি সময় ধ‌রে সমগ্র বাংলা‌দে‌শের মানুষ নির্যাতিত হ‌য়ে‌ছে। কলা‌রোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। দুই যুগ ধ‌রে আ‌ন্দোল‌নের মাধ্য‌মে দেশ স্বৈরাচারমুক্ত হ‌য়ে‌ছে।

‌দেশের সম্ভাবনা‌কে কা‌জে লাগা‌তে জনগ‌ণের সরকার দরকার উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে গে‌লে রাস্তা এক‌টি। এজন্য আ‌ন্দোলন কর‌তে গি‌য়ে বিএন‌পির লক্ষ লক্ষ নেতা-কর্মী খুন গুম মামলার শিকার হ‌য়ে‌ছে। স্বৈরাচার পা‌লি‌য়ে‌ছে। কিন্তু জনগ‌ণের রাজনৈতিক অ‌ধিকার এখ‌নো অ‌র্জিত হয়‌নি। এজন্য আমাদের আ‌ন্দোলন এখ‌নো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌বে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আ‌ন্দোলন চল‌বে।

তা‌রেক রহমান ব‌লেন, আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ ক‌রি যে এই দে‌শের হা‌রি‌য়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধা‌রে আমরা আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাব।

‌বিএন‌পির রাজনী‌তি উন্নয়ন-উৎপাদ‌নের রাজনীতি উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শের প্র‌ত্যেক অঞ্চ‌লে যেসব সম্ভাবনা আ‌ছে, তা সাম‌নে এ‌নে দেশ‌কে এ‌গি‌য়ে নেওয়া হ‌বে।

এসময় তারেক রহমান সাতক্ষীরার আম, চিং‌ড়ি মাছ ও সুন্দরব‌নের কথা উ‌ল্লেখ ক‌রেন এবং এখানকার সম্ভাবনাময় পণ্য উৎপাদন ও সংরক্ষ‌ণের মাধ্য‌মে বেকার যুবক‌দের কর্মসংস্থান গ‌ড়ে তোলার উ‌দ্যোগ গ্রহ‌ণের কথা জানান।

বিএন‌পির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সা‌বেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হা‌বিবের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে ‌বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আ‌জিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল খা‌লেক, খুলনা বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ‌বিএন‌পি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসু‌দ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমি‌টির সদস্য ডা. শ‌হিদুল আলম, সা‌বেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক তা‌রিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত

কলারোয়ার কেঁড়াগাছি গ্রামের সাইফুল্লাহ গাজি উজ্জ্বলের গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন

কলারোয়া উপজেলায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন হয়েছে। উপজেলার গ্রাম এলাকায় বসতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা
  • কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
  • কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • কলারোয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা