বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘অস্ত্র উদ্ধারে’ সাবেক এমপি রবির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে রাইফেলের তিনটি বাট, একটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, একটি ভিডি, দুই সেট ওয়াকিটকি, ৪৮টি খালি কার্তুজ, একটি শর্টগানের কাভার ও চারটি পিস্তল কাভার উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক এই সংসদ সদস্য।

অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার জানান, সাবেক সংসদ সদস্য রবির নামে দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেগুলো জমা দেননি। অস্ত্র দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। তবে অস্ত্র দুটি উদ্ধার করা যায়নি। যেগুলো পাওয়া গেছে সেগুলোর সিজার লিষ্ট করে পুলিশের কাছে জমা রাখা হয়েছে।

তবে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সাবেক এমপি রবির ভাই মহি আলম জানান, ‘তাদের পরিবারের লাইসেন্সকৃত অস্ত্রগুলি যথা সময়ের মধ্যে থানায় জমা দেওয়া হয়েছে। ছবিতে যেগুলো দেখানো হয়েছে অস্ত্রের কভার। চাইনিজ কুড়াল যেটা বলা হয়েছে ওটা রেড ক্রিসেন্ট থেকে গিফট পাওয়া কুড়াল। ওয়াকিটকি দুইটা বাচ্চাদের খেলার, ওপেন মার্কেটেই পাওয়া যায়।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!