বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো তালা উপজেলা ছাত্রশিবির

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা শাখা। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ইসলামী ছাত্রশিবির তালা শাখার সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শহীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক।

প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রহিম, গালিব আব্দুল্লাহ, তালা সরকারি কলেজের প্রভাষক মো. হাদিউজ্জামান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, শহর শাখার সেক্রেটারি মো. খোরশেদ আলম, মাও. কবিরুল ইসলাম ও তালা সরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হক।

অনুষ্ঠানে তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন, সরকারি কলেজের অধ্যাপক আবু হাসানসহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত