বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষকদল নেতা বাবুলকে গ্রেফতারের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ সমাবেশ

রহমতউল্লাহ আশিক, নওগাঁ: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁর বদলগাছীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নাবী স্যান্ডো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আহসান হাবীব লিটনসহ উপজেলা বিএনপি ও উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বক্তব্যে রেজাউন নাবী স্যান্ডো বলেন, “শহিদুল ইসলাম বাবুল ভাইকে ফরমায়েশি গায়েবি মিথ্যা মামলায় আটক করা হয়েছে। আমরা বদলগাছী থানা বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ড. ইউনুস সাহেব, আপনি ভুলে গেছেন—আপনি যখন হেঁটে হেঁটে ৬ তলায় উঠতেন, অর্ধেক উঠার পর বসতেন আবার উঠতেন, আপনার মামলা উঠে যায়, কিন্তু আমাদের বিএনপির নেত্রীবৃন্দের মামলা ওঠে না। অবিলম্বে শহিদুল ইসলাম বাবুল ভাইসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহারের আহবান জানাই।”

প্রধান অতিথি জাকির হোসেন চৌধুরী বলেন, “রাজনীতির অপর নাম সংগ্রাম, এটাই বাস্তবতা। শহিদুল ইসলাম বাবুল একজন ক্লিন ইমেজের মানুষ, অন্যায়ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। বদলগাছী উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের নিঃশর্ত মুক্তি যদি না দেওয়া হয়, তাহলে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করব।”

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের