রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে সারা দেশে তৃতীয় কলারোয়ার আসমা

সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখার উদ্যোগে রেমিট্যান্স উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব মেগা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানের মূল শ্লোগান ছিলো “প্রবাসী আয় বৈধ পথে, কৃষি ব্যাংক আপনার সাথে”।

কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসের ০১ থেকে ১৫ মার্চ পর্যন্ত রেমিট্যান্স উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময়ের মধ্যে প্রবাসীরা কৃষি ব্যাংকের মাধ্যমে যাঁদের কাছে রেমিট্যান্স পাঠিয়েছেন, তাঁদের লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

সারা দেশে ১ হাজার ৩৮ টি শাখার মধ্যে কলারোয়ার আসমা খাতুন তৃতীয় নির্বাচিত হন। আসমা খাতুনের স্বামী শেখ চান্দু মালেশিয়া প্রবাসী, মালেশিয়া থেকে পাঠানো রেমিট্যান্স এর ভিত্তিতে লটারির মাধ্যমে তিনি তৃতীয় পুরস্কার জিতে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (দায়িত্বে) বিকেবি, বিভাগীয় কার্যালয় খুলনা মোঃ আবু হাসেম মিয়া।
তিনি বলেন- কৃষি ব্যাংক শুধু কৃষকদের জন্য কাজ করে না, কৃষি ব্যাংক রেমিট্যান্স সহ, নারী উদ্যোক্তা, ব্যাবসায়ী সকলের সেবা প্রদান করে থাকে।
এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের কাছ থেকে ব্যাংকের সেবা সম্পর্কে মতামত জানতে চান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

পরবর্তীতে পুরস্কার বিজেতা আসমা খাতুনের কাছে একটি দুরন্ত বাইসাইকেল ব্যাংকের পক্ষ থেকে তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক এস এম এ কাইয়ূম।

উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহা ব্যাবস্থাপক অত্র ব্যাংকের গ্রাহক মোঃ আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় দীর্ঘদিনের প্রচলিত আসন বিন্যাসের ব্যতিক্রম ঘটিয়েবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ