মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর...

কেশবপুরে অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করল উপজেলা কৃষকলীগ

বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী যশোর জেলার কেশবপুর উপজেলার প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে ও মাড়াই করাসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যশোর জেলার কৃষক লীগের সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ধান কাটাসহ কৃষি সম্পর্কিত যেকোনো সমস্যায় কেশবপুর উপজেলা কৃষক লীগের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কৃষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান। তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষক লীগ কেশবপুর উপজেলা শাখার প্রতিটি নেতাকর্মীর জীবন বাজি রেখে আপনাদের সহায়তা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে।

মঙ্গলবার কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া নইউনিয়নের মুকুন্দ চন্দ্র দাসের ৮৮ শতক জমির পাকা ধান কেটে দেয়া কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় কৃষক লীগ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত বলেন, কেশবপুর উপজেলার যেখানেই কৃষক ধান কাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষক লীগের নেতারা ধান কেটে কৃষকের গোলায় তুলে দেবে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার জন্য ২০ জন করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

এ সময় সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জি এম হোসেন, কেশবপুর পৌর কৃষক লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্জল অধিকারী সহ কেশবপুর উপজেলা , পৌর ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর….

কেশবপুরে তরুণ সমাজসেবক শারমিন মল্লিকের
এতিম শিশুদের মাঝে ইফতারী প্রদান

যশোরের কেশবপুর শিশুসদন এতিমখানায় এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে নিজস্ব উদ্যোগে ২৫জন এতিম শিশুদের মাঝে ইফতারী প্রদান করেন তরুণ সমাজ সেবক শারমিন মল্লিক। তরুণ সমাজ সেবক শারমিন মল্লিক ইতিপূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে কেশবপুর শহরে মাস্ক বিতরণ করেন।

আরো খবর…

কেশবপুরে অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করল উপজেলা ছাত্রলীগ

যশোরের কেশবপুরে অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করল উপজেলা ছাত্রলীগ। বিদ্যানন্দকটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্নার সহযোগিতায় মঙ্গলবার বিকালে উপজেলার পরচক্রা বিলে এক কৃষকের ১ বিঘা জমির ধানকেটে উপজেলাব্যাপী সাধারণ কৃষকের ধানকাটা কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগনেতা মিলন হোসেন, আমিনুর রহমান, সবুজ হোসেন সোহাগ, রিপন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত-সহ বিদ্যানন্দকটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় কেশবপুর উপজেলা ছাত্রলীগ কৃষকের ধানকেটে সহযোগিতা করেন এবং ধানাকাটা সহ সকল মানবিক কর্মসূচী অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা