মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনাল খেলার প্রথম রাউন্ড অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলার প্রথম রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যশোর মুক্তিযোদ্ধা স্পোর্টিং ফুটবল একাদশ বনাম কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী পাঁজিয়া কালীবাড়ি মাঠে খেলায় যশোর মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ বিজয় অর্জন করে।

আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক জাকির হোসেন লালটু।

খেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পাঁজীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, পাঁজীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, পাঁজীয়া সার্বজনীন কালিবাড়ী মন্দিরের সভাপতি সুবোল দেবনাথ, কেশবপুর রেফারি সমিতির সভাপতি বজলুল করিম, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক নুরুল ইসলাম খান, আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য শম্ভুনাথ বসু।

এছাড়াও উপস্থিত ছিলেন- নির্মল কর্মকার, আলমগীর হোসেন, রতন দাস, মিজানুর রহমান, মোহাম্মদ খিরু,আকবর হোসেন, বিকাশ কুমার পাল প্রমূখ।

খেলায় ধারাবর্ণনায় ছিলেন মহিউদ্দিন মাহি, সাহিন সাগর। খেলা পরিচালনা করেন প্রথম শ্রেণির রেফারি মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মনি, পারভেজ আলম ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি