বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২১ উপলক্ষে যশোরের কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার উদ্যোগে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামের পেছনে পাইলট স্কুলের ছাত্রাবাসে অস্থায়ীভাবে বসবাসরত শিশু সদনের (এতিমখানার) ৩০ জন এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা, কলম, স্কেল, বক্স) ও দুপুরের খাবার দেওয়া হয়েছে।

রোববার দুপুরে সংগঠনের সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুস্ময় হাওলাদার বিকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিশু শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন- কেশবপুর থানার উপ-পরিদর্শক পিন্টু লাল দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশুসদনের সাবেক প্রধান শিক্ষক ও কেশবপুর শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মধ্য ও দক্ষিন এশিয়া উন্নয়ন সংস্থার ম্যানেজার প্রদীপ সিংহ, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন কেশবপুর থানার উপ-পরিদর্শক অরুপ কুমার বসু, অনিমেষ, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সাংগঠনিক সম্পাদক উজ্জল অধিকারী, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুমন, গণমাধ্যম সচিব রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, মানবাধিকার সচিব মৃদূল সরকার, সমাজকল্যাণ বিষয়ক সচিব সঞ্জয় দাস, কার্যনির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন ঝর্না, আবু সাঈদ, ইমরান হোসেন, তুষার কান্তি সাহাসহ আরো অনেকেই।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি